Friday, September 12, 2014

'রাজভোগ মিষ্টি'


ছানা তৈরি
উপকরণঃ
- ১ কেজি দুধ (ছানা তৈরির জন্য)
- আধা কাপ ভিনেগার
- আধা কাপ পানি

পদ্ধতিঃ
- পানি ও ভিনেগার একসাথে মিশিয়ে আলাদা করে রাখুন
- দুধ চুলায় জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিয়ে এতে ভিনেগার মেলানো পানি দিয়ে দিন।
- ছানা হয়ে গেলে তা ছেঁকে পানি ঝরতে রেখে দিন।

মাওয়া তৈরি
উপকরণঃ
- আধা কাপ গুঁড়ো দুধ
- ২ টেবিল চামচ মিহি চিনি
- ১ টেবিল চামচ ঘি
- ১ চা চামচ গোলাপ জল

পদ্ধতিঃ
- একটি পাত্রে সবকটি উপকরন মিশিয়ে নিন।
- এবার একটি চালনি দিয়ে বড় বড় করে দানা তৈরি করে চেলে মাওয়া তৈরি করুন।

পুরের তৈরি
উপকরণঃ
- ৩ টেবিল চামচ মাওয়া
- আধা চা চামচ এলাচ গুঁড়ো
- সামান্য গোলাপজল

পদ্ধতিঃ
- সবকটি উপকরণ একসাথে মিশিয়ে নিন ভালো করে এবং পুর তৈরি করে ফেলুন।

শিরা তৈরি
উপকরনঃ
- ৪ কাপ চিনি
- ৪ কাপ পানি
- সামান্য জাফরান

পদ্ধতিঃ
- একটি প্যানে চিনি ও পানি জ্বাল দিয়ে পাতলা শিরা তৈরি করে নিতে হবে
- এবার শিরা একটি পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে আবার চুলায় দিয়ে জাফরান দিন। শিরা পাতলাই থাকবে।

রাজভোগ তৈরি
উপকরনঃ
- ১ কাপ ছানা
- ১ চা চামচ ময়দা
- ১ চা চামচ সুজি

পদ্ধতিঃ
- প্রথমে খুব ভালো করে ছানা মেখে নিয়ে এতে ময়দা ও সুজি দিয়ে আবার মথে নিন।

- ছানার মিশ্রণ ১২/১৪ টি সমান ভাগে ভাগ করে নিয়ে হাতে গোল বলের মতো তৈরি করে ভেতরে মাওয়ার পুর দিয়ে দিন। লক্ষ্য রাখবেন পুর যেন ভেতর থেকে বের না হয়ে যায়।

- এরপর পাতলা চিনির শিরা জ্বাল দেয়া অবস্থায় এতে ছানার বলগুলো দিয়ে দিন।

- এরপর ছানার বল দিয়ে বেশি আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিতে থাকুন।

- আবার ওপর থেকে এক কাপ গরম পানি হালকা করে ছেড়ে দিয়ে আবারও ৫ মিনিট ছানার বল ও শিরা জ্বাল দিতে থাকুন।

- ছানার বলগুলো ফুলে প্রায় দ্বিগুণ হলে বুঝবেন আপনার রাজভোগ তৈরি। এবার চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিন।

- ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার মিষ্টি ‘রাজভোগ’।

কালোজাম


উপকরণ
মিষ্টির জন্য 
যা লাগবে :
মিল্ক পাউডার এক কাপ 
সুজি 2 টেবিল চামচ (কয়েক মিনিট গরম পানিতে ভিজানো )
ময়দা এক চা চামচ 

ডিম একটা 
ফুল ক্রিম মিল্ক প্রয়োজনমত 
বেকিং পাউডার এক চিমটি 
এলাচ গুড়া এক চিমটি 
গোলাপ জল ১ টেবিল চামচ 
সিরার জন্য 
দুই কাপ পানি 
দুই কাপ চিনি 

প্রণালী :১.প্রথমে পানিতে চিনি দিয়ে অল্প আছে জাল দিতে হবে। 
২.মিষ্টির সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে একটু আঠালো ডো বানাতে হবে। 
৩.ডো টি ২০ মিনিট ফ্রিজে ঢেকে রাখতে হবে। 
৪.তেল গরম দিয়ে ডো থেকে খুব ছো ট করে বল বানাতে হবে ,কারণ ভাজার সময় বল গুলো ফুলে দিগুন সাইজের হয়। 
৫.হাতে ঘি/তেল মাখিয়ে নিলে ভালো হয়। 
৬.একসাথে খুব বেশি না ভেজে কড়াই এর সাইজ অনুযায়ী অল্প করে বল দিয়ে ভাজতে হবে। 
৭.মিডিয়াম আছে ১০ থেকে ১২ মিনিট ভাজতে হবে। 
৮.ভাজা হলে সাথে সাথে তেল থেকে তুলে সিরায় দিয়ে দিতে হবে।

৯.একইভাবে বাকি গুলো ভাজতে হবে।
১০.সিরায় ভিজানোর পর মাঝে মাঝে উল্টে দিতে হবে যাতে মিষ্টির ভিতর সিরা ভালো করে ঢুকে যায়।
১১.পেস্তা বাদামের কুচি উপর দিয়ে ছিটিয়ে দিন।


চিকেন মালাই টিক্কা



উপকরনঃ

ম্যারিনেট করার জন্যঃ

মুরগি ১ কেজি
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
তন্দুরি মশলা ৩ টেবিল চামচ
লবন স্বাদ অনুযায়ী
দই ৩ টেবিল চামচ

ঝোল রান্না করার জন্য

বাটার ৪ টেবিল চামচ
তেল ১/৪ কাপ তেল
আদা ১ টেবিল চামচ
টমেটো ৩০০ গ্রাম
লবন স্বাদ অনুযায়ী
কাচা মরিচ ২টি
ফ্রেশ ক্রীম ১/২ কাপ

প্রনালী
ম্যারিনেটের সকল উপাদান দিয়ে মুরগি মাখিয়ে সারারাত অথবা সর্বনিম্ন ৪ ঘন্টা ম্যারিনেট করুন। এরপর অভেন ২০০ সেলসিয়াস এ প্রি হিট করুন এবং মুরগি গ্রীল করুন। সব দিকে অন্তত ৮-১০ মিনিট গ্রীল করুন।

একটা বড় পাত্রে মাঝারি আচে প্রথমে মাখন দিন এরপর তেল দিন, ধীরে ধীরে আদা, রশুন, ১ টা কাচা মরিচ দিয়ে কিছুক্ষন নেড়েচেড়ে কাটা টমেটো দিন। যতক্ষন পর্যন্ত না টমেটো এর পানি শুকিয়ে যাচ্ছে।

এরপর গ্রীল করা মুরগি, সাথে ম্যারিনেট এর মশলা দিয়ে মাঝারী আচে কিছুক্ষন রান্না করুন। লবন ও কাচা মরিচ দিয়ে আরো কিছুক্ষন অল্প আচে ঢেকে রাখুন।

এরপর ফ্রেশ ক্রীম দিয়ে আরো ২/৩ মিনিট রান্না করুন।

গরম গরম পরিবেশন করুন নানরুটি অথবা বিরিয়ানী এর সাথে।

চিকেন শর্মা রোল......




যা যা লাগবে:

চিকেন তৈরীর জন্য
• আধা কেজি হাড় ছাড়ানো মুরগীর রান বা বুকের মাংস (পাতলা করে কাঁটা)
• ১ কাপ টক দই
• দুই চা চামচ ভিনেগার
• আদা বাটা আধা কাপ
• ১ চা চামচ মরিচের গুড়া
• লবণ আধা চা চামচ (স্বাদ মতো)
• ২ টা এলাচ
• এক চা চামচ গোল মরিচ গুড়া
• একটি লেবুর রস


সস তৈরীর জন্য
• ১ কাপ তাহিনি বা তিলের গুড়া (বিভিন্ন বড় দোকানে পেস্ট হিসাবে কিনতে পাওয়া যায়।)
• আদা বাটা আধা কাপ
• ২ চা চামচ লেবুর রস
• ২ চা চামচ টক দই
• যদি এগুলো করতে না পারেন তাহলে মেয়োনিজ দিয়ে কাজ চালাতে পারেন

পিটা ফিলিং তৈরীর জন্য (পুর)

• ৪টি বড় সাইজের পিটা ব্রেড ( অথবা সোড বা ইস্ট দিয়ে বানানো নান রুটি)
• স্লাইস করে কাটা শশা
• স্লাইস করে কাটা পেঁয়াজ
• আধা চা চামচ সোমাক (অথবা সরিষা বাটা)
• স্লাইস করে কাটা টমেটো
• আধা কাপ কুচি করা ধনে পাতা।





প্রণালী:
• মুরগীর মাংস, পিটা ফিলিং এবং সস ছাড়া অন্য সব উপাদান একসাথে মিশিয়ে মেরিনেড করতে রেখে দিন। যদি মিশ্রণটি শুষ্ক মনে হয় তাহলে একটু অলিভ অয়েল যোগ করুন।
• এবার এর সাথে পাতলা করে কাটা মাংস যোগ করে মাখিয়ে নিন। এটি ভাল করে ঢেকে ফ্রিজে প্রায় ৮ ঘন্টা রেখে দিন।
• একটা বড় সসপ্যান এ মাঝারি তাপে প্রায় ৪৫ মিনিট মুরগীর মাংস সহ মিশ্রনটি কষিয়ে নিন। সবধান থাকতে হবে যেন মাংস খুব বেশি শুষ্ক না হয়ে যায়। এর জন্য রান্নার সময় কয়েক চামচ পানি যোগ করুন।
• কষানো শেষ হয়ে গেলে তা নামিয়ে রেখে মাংস গুলো ছুরি দিয়ে আরো ছোট টুকরো করে নিতে পারেন।
• এবার সসের সব উপাদান একত্রে ভাল করে মিশিয়ে সস তৈরী করে রেখে দিন।
• পেয়াজ, টমেটো, শশার সাথে সোমাক বা সরিষা বাঁটা নিন। একটি বোলে এগুলো ভাল করে মেশান। এটা পিটা ফিলিং হিসাবে ব্যবহারের জন্য রেখে দিন।

পিটা তৈরীর পদ্ধতি
• একটি পিটা ব্রেড বা নান রুটিতে পরিমাণ মতো কষানো মুরগীর মাংস দিয়ে পূর্ণ করুন। পিটা ফিলিং এবং সস যোগ করুন। এবার পিটা ব্রেড বা নান রুটি দিয়ে একটা রোল তৈরী করুন। একটি টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে ফেলুন।

ভ্যানিলা কেক



যা লাগবেঃ
★ ১/২ কাপ ময়দা
★ ১/২ চা চামচ বেকিং পাউডার
★ ১/২ কাপ বাটার নরম করা
★ ১ কাপ চিনি
★ ২ টা ডিম
★ ১ চা চামচ ভেনিলা এস্সেন্স
★ ১/২ কাপ দুধ
★ কাঠ বাদামগুঁড়ো ২ চা চামুচ
★ কুচি কাঠ বাদাম উপরে ছিটানোর জন্য

প্রণালি-
★ প্রথমে ওভেন প্রি হিট করে নেবেন ১৬০ ডিগ্রীতে।

★ এবার মাখনের সাথে সাথে চিনি ভালো ভাবে মিক্স করে নিন।

★ একে একে ডিম ময়দা আর দুধ ভেনিলা এসেন্স , বাদাম গুঁড়ো দিয়ে খুব ভালো ভাবে মিক্স করুন।

★ বেকিং মোল্ডে আগে বাটার ব্রাশ করে নিয়ে মিশ্রনটা এবার বেকিং মোল্ড এ ঢেলে নিন। উপরে কুচি করা বাদাম ছিটিয়ে দিন। এই কেক বেক করুন ৪০ থেকে ৪৫ মিনিট ১৬০ ডিগ্রী তে।

★ বেক করা হলে সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন। তারপর বের করে স্লাইস করে পরিবেশন করুন।আপনি চাইলে হোয়াইট ক্রীম দিয়ে আপনার মনের মত সাজিয়ে নিতে পারেন।

Thursday, September 11, 2014

ফ্রেঞ্চ ফ্রাই



উপকরণ :
 আলু আধা কেজি (বড় সাইজ), কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, হলুদ এবং মরিচ গুঁড়ো সামান্য, লবণ পরিমাণমত, টেস্টিং সল্ট এক চা চামচের ৪ ভাগের এক ভাগ, পানি সামান্য।

প্রণালী :
 আলু ফ্রেঞ্চ আকারে কেটে নিতে হবে। সামান্য পানি দিয়ে কাটা আলুগুলোকে তাপ দিয়ে নিতে হবে। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার, হলুদ এবং মরিচ গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। প্যানে তেল গরম করে বাদামি করে ভেজে নিতে হবে। এরপর সস্ দিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

আলুর চিপস

উপকরণ : 
 আলু ১ কেজি (বড় সাইজ), হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ পরিমাণমত, তেল ভাজার জন্য, বিট লবণ স্বাদ অনুযায়ী।
প্রস্তুত প্রণালী :
 আলুগুলোকে ভালোভাবে ধুয়ে কাটার মেশিনে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। (বঁটি দিয়েও কাটা যেতে পারে)। কাটা আলুগুলো আবার ধুয়ে অল্প পানি, লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। এরপর আঝরিতে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরে গেলে পাতলা এবং পরিষ্কার কাপড় বিছিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। (এভাবে আলু শুকিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যায় এবং ইচ্ছেমত ভেজে খাওয়া যায়)। প্যানে তেল গরম করে শুকানো দিয়ে ভেজে নিতে হবে। গরম তেলে আলু দেয়ার সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে।